স্টাফ রিপোটারঃ পাঁচ দিনের সরকারি সফরে ভারত গেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সফরকালে সৈয়দ আশরাফ প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় নেতা, রাজনীতিক ও নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশি¬ষ্ট ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সূত্র জানায়, সফরে সৈয়দ আশরাফ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও ক্ষমতাসীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, ভারতের পানি সম্পদমন্ত্রীর আমন্ত্রণে গেলেও রাজনৈতিক দিক থেকে সৈয়দ আশরাফের এ সফর বেশ গুরুত্ব বহন করছে। এর আগে মহাজোটের অন্যতম নেতা সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ গত মাসে আকস্মিভাবে ভারত সফর করেন। এ সময় এরশাদ ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে চলতি মাসেই বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফরে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। এদিকে
আগামী ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে আশরাফের দেশে ফেরার কথা রয়েছে। (The Daily Manabjamin / 19 Sept)
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




