ব্যবহারকারীর দেয়া রেটিং: / 0
খারাপউত্তম 

মাসুদ সেলিম: গত ৩১শে জুলাই মঙ্গলবার জেদ্দায় জাতীয়তাবাদী যুবদল গুরাইয়া শাখার উদ্যোগে আজিজিয়া এলাকায় স্থানীয় একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুরাইয়া অঞ্চল শাখা যুবদল এর সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার পশুরাম পৌরসভার সাবেক মেয়র আবুতালেব ।বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের পশ্চিমাঞ্চলের আহবায়ক আলহাজ আব্দুরহমান । উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মদ,নূরুল আমিন ভূইয়া,আলমগীর হোসেন আকাশ ও আব্দুল জলিল সহ অন্যান্ন নেতারা । বক্তারা বলেন । বিরুধী দলকে দমন করার জন্য ই যেন এ সরকারের জন্ম হয়েছে । মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের উপর মিথ্যা মামলা দিয়ে চার্জ গঠন করায় নিন্দা জানান তারা । মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।