অভিনেত্রী ও নৃত্যশিল্পী তারিনের প্রথম একক গানের অ্যালবাম ‘আকাশ দেবো কাকে?’ প্রকাশ হচ্ছে আগামীকাল ২৬ জুলাই। মজার বিষয় হচ্ছে, তারিনের প্রথম একক অ্যালবামটি প্রকাশ হচ্ছে ঠিক তাঁর জন্মদিনেই।
প্রথম অ্যালবাম প্রসঙ্গে তারিন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘কাল আমার জন্মদিন, আর জন্মদিনেই আমার প্রথম একক গানের অ্যালবামটি প্রকাশ হচ্ছে।’
তারিন লিখেছেন, ‘আমার পক্ষ থেকে আমার ভক্ত-শ্রোতাদের জন্য এ এক অন্য রকম উপহার, যাঁরা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস, অ্যালবামটি সবার ভালো লাগবে।’
অ্যালবামটির কাজ শেষ করতে তারিনের সময় লেগেছে দুই বছর। অ্যালবামে গান আছে ১১টি। এর মধ্যে সাতটি গানে একক কণ্ঠ দিয়েছেন তারিন। অন্য চারটি গান দ্বৈত কণ্ঠের। এ গানগুলোতে তারিন কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী, ইবরার টিপু এবং কলকাতার রূপঙ্কর ও রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে।
‘আকাশ দেবো কাকে?’ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, বেলাল খান এবং কলকাতার রূপঙ্কর ও জয় সরকার।
অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ। (The Daily Prothom Alo / 25 July)
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




