মোহাম্মদ আল-আমীন
সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের লক্ষে শাহ জালালে বহিঃগামী যাত্রিদের কাছ থেকে জন প্রতি পাচশত টাকা আদায় করছেন কাষ্টম কতৃপক্ষ । যারা গত ১০জুলাইএর আগে টিকিট কিনেছেন তাদের কাছ থেকে এই টাকা আদায় করা হচ্ছে । ১০জুলাই থেকে সৌদি আরবের যাত্রীদের বিমান টিকিটে নতুন করে পাচশত টাকার সমপরিমাণ ২৩রিয়াল কর যুক্ত করেছে সিভিল এভিয়েশন কতৃপক্ষ । বাংলাদেশগামি যাত্রীদের জন্য সৌদিয়ার ক্ষেত্রেও এই সিন্ধান্ত কার্যকর করা হয়েছে ।
সৌদি আরব প্রবাসী ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, আমি দুই মাস আগে সকল কর পরিশোধ করে বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে দেশে যাই কিন্তু দেশ থেকে ফেরত আসার সময় বিমানবন্দর কতৃপক্ষ একটি ফরম ধরিয়ে দিয়ে পাচশত টাকা দিতে বলে । আমার কাছে কোনো টাকা নাই জানালে তারা আমাকে পাচশত টাকা নিয়ে পরের দিন আসতে বলে। শেষ পর্যন্ত অপারগ হয়ে পাশের জনের কাছ থেকে টাকা ধার নিয়ে বিমানবন্দরে পরিশোধ করে সৌদ আরব আসি ।
তিনি আরো জানান,টাকা জমার কাউন্টার থেকে পাচশত টাকার একটি রশদ দেয়া হলেও পরের কাউন্টারে সেই রশিদ রেখে দেয়া হয় । দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যাওয়া অনেক প্রবাসীর পকেট থাকে একেবারেই ফাকা যে কারনে এই পাচশত টাকা পরিশোধ করতে ভোগান্তির স্বীকার হতে হয় বলেও জানান সৌদি আরব প্রবাসী চাদপুরের ছিদ্দিকুর রহমান ।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পক্ষে মত দিয়ে অনেক প্রবাসী বলেন,পদ্মা সেতুতে টাকা দিতে আমরা রাজি কিন্তু আমাদের দেয়া টাকার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা সেটা সরকারকে নিশ্চিত করতে হবে । যেমন করাকড়ি আরোপ করে কাষ্টম কতৃপক্ষ পদ্মা সেতুর টাকা আদায় করছে তেমনি কড়াকড়ি আরোপ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধ করার দাবিও জানান প্রবাসীরা ।
অতিরিক্ত পাচশত টাকা দিতে অপারগ হওয়ায় বিদেশে না পাঠিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে ।
সদ্য দেশ থেকে আসা প্রবাসী জামিলুর রহমান বলেন,শুধু পদ্মা সেতুর জন্য নয় দাতা সংস্থাগুলোর কাছে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করার জন্য যেকোনো শর্তে বিশ্ব ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার । তিনি আরো বলেন, বিশ্বব্যাংককে পাশ কাটিয়ে হয়তো পদ্মা সেতু করা সম্ভব কিন্তু বাংলাদেশের অতীত এবং ভবিষ্যত চিন্তা করলে বিশ্বব্যাংকের সাথে আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির সমাধানের কোনো বিকল্প নাই ।
সরকার চাইলে পদ্মা সেতু নির্মাণে সৌদি আরব প্রবাসীরা এই খাতে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন বলেও জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা ।




