মোহাম্মদ আল-আমীন
রিয়াদ সৌদি আরব করেসপন্ডেন্ট
প্রতি বছরের ন্যায় আসছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে পবিত্র দুই মসজিদে বিশেষ আয়োজন করা হয়েছে । এবং এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন পবিত্র দুই মসজিদের ইমাম আব্দুল রাহমান আল সুদাইসি । অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর উমরাহ পালনকারীর সংখ্যা বেশি হবে বলে ধারনা করা হচ্ছে । সে জন্য আসছে রমজানকে সামনে রেখে আভ্যন্তরিন এবং বহিঃবিশ্বের প্রায় ৫.৫মিলিয়ন মুসলমান পবিত্র উমরা পালনে করতে আসবেন বলে জানান তিনি । এবং সে ভাবেই উমরাহ ভিসা প্রদান করা হয়েছে ।
আল্লাহর মেহমানরা যাতে নির্বিগ্নে উমরাহ পালন এবং মদীনায় মসজিদে নববী জেয়ারত করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জুরদার করা হয়েছ ।
পুরো রমজান মাস জুড়ে দুই মসজিদে আল্লাহর মেহমানদের জন্য ইফতারের সময় ইফতারীর প্যাকেট এবং জমজমের পানি বিতরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাহির থেকে যাতে কেউ খাদ্য বা পানীয় সামগ্রী নিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে । ইফতার পরবর্তী খাবারের উৎসিষ্ট পরিস্কারের জন্য মদীনায় নিয়মিত দুই হাজার কর্মীর পাশাপাশি অতিরিক্ত নয়শত কর্মী দায়িত্ব পালন করবেন । পবিত্র মসজিদে প্রতিদিন ২৯০টনের ১৩০০ড্রাম পানি রিজার্ভ রাখার ব্যবস্থা করা হয়েছে ।
নতুন আগত উমরাহ পালনকারীদের জন্য গেটের সামনে পথ নির্দেশক এবং পরিক্ষার জন্য লোক নিয়গ দেয়া হয়েছে । দুই মসজিদের প্রধান প্রধান দরজাগুলোতে দিকনির্দেশনা দেয়া হয়েছে । পবিত্র মক্কায় প্রতিদিন তিন হাজার শ্রমিক ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতার কাজে অংশ নেবে ।
প্রতিদিন বিশ্বের খ্যাতিমান আলেমরা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখবেন । এবং আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ারও ব্যবস্থা নেয়া হয়েছে ।




