মোহাম্মদ আল-আমীন, রিয়াদ সৌদি আরব
জেদ্দা: সৌদি আরবের প্রাচীন রাজধানী জেদ্দার স্থানীয় এক হল রুমে বিএপির প্রবাসী কিলোআসারা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকারের দুর্নীতির কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট হতে হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্থ।
তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে নাটরের পৌর মেয়র সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার করা হবে। সামনে বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী যে কোনো মুহূর্তে খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রবাসীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিএনপি নেতা হারুনুর রশীদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, বিএনপি নেতা মুজাম্মেল হুসেন, মনিরুজ্জামান, কেফায়েত উল্লাহ কিসমত, আলাউর রহমান, আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, মু. ইসমাঈল ইমন, সোহাগ মজুমদার, তপন প্রমুখ।




