রাজধানীর মহাখালীতে আয়েশা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বারান্দায় বসে তসবি গুনছেন মা হেলেনা আক্তার। মাঝে মাঝে শাড়ির আঁচলটা তুলে চোখটা মুছে নিচ্ছেন তিনি। পাশে অস্থির পায়চারি করে যাচ্ছেন আফরীনের মামা আল-আমিন। গ্লাস ঘেরা দরজার ফাঁক দিয়ে একেকবার উঁকি মেরে দেখছেন কী করছে আফরীন। আর নিবিঢ় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেতরে নাকে মুখে খাবার ও অক্সিজেনের নল নিয়ে শুয়ে আছে আফরীন।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার শান্তিবাগ এলাকার মেয়ে আফরিন। সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে যকৃৎ, ফুসফুস ও কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে গেছে তাঁর। ২০০৯ সালে এসএসসি ও ২০১১ সালে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেন আফরিন। চলতি বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু এরই মাঝে গত ১৬ জুন তাঁর শরীরে বাসা বাধা ব্যাধিটি শনাক্ত করেন চিকিৎসক। পটুয়াখালী ও বরিশাল হাসপাতাল ঘুরে গত ২৩ জুন তাঁকে ভর্তি করানো হয় আয়েশা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে। এখনও সেখানেই আছেন তিনি। (The Daily Prothom Alo / 10 July)
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




