টানা তিন দিনব্যাপী জাঁকালো আয়োজনে ছোটপর্দার আলোচিত অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে কাল, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে।
আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে বিবাহোত্তর সংবর্ধনার খবরটি নিশ্চিত করেন প্রভা। তিনি বলেন, ‘কাল ও পরশু এই দুই দিন দুই পরিবারের পক্ষ থেকে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। আর ১২ জুলাই ঢাকার আর্মি গলফ গার্ডেনে উভয় পরিবারের আত্মীয়স্বজন ও মিডিয়ায় আমার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধুবান্ধবদের কথা চিন্তা করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয়েছে।’
প্রথম আলো ডটকমকে প্রভা আরও বলেন, ‘গত বছরের ডিসেম্বরে অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাদের “আকদ”-এর অনুষ্ঠানটি করা হয়। এর পরপরই পরীক্ষার জন্য ব্যস্ততা শুরু হয়। তা ছাড়া শান্তও তাঁর অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তাই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। এখন যেহেতু পড়াশোনার পাট চুকে গেছে এবং শান্তর অফিসের কাজের ব্যস্ততা কমেছে তাই এখন উভয় পরিবারের সম্মতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি করা হচ্ছে।’
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর মোহাম্মদপুরের আদাবরে পারিবারিকভাবে প্রভা ও শান্তর আকদ হয়। এ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
সাদিয়া জাহান প্রভা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পড়াশোনা শেষ করছেন। এ বছরের শেষ দিকে একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের ওপর স্নাতকোত্তর করবেন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ২০১০ সালে অভিনয়শিল্পী অপূর্বের সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




