মো. সাজ্জাদ হোসেন, পিতা-মৃত আবু আহমদ, গ্রাম-বাগমারা, থানা-বাঁশখালী চট্টগ্রাম। সে হার্টের গুরুতর সমস্যা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে (ব্লক-ডি, রুম নং-৪১৫, সিটনং-০৬) কার্ডিওলজিস্ট কনসালট্যান্ট ডা. জাহিদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছে। ডা. বলেছেন ৪ বছরের এই শিশুটিকে বাঁচাতে হলে হার্টে মেজর অপারেশনের প্রয়োজন। যার জন্য খরচ প্রায় ২,০০০০০ (দুই লাখ) টাকা। শিশুটির পিতা কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। তার চিকিত্সা ব্যয় নির্বাহ করতে গিয়ে তার পরিবার যাবতীয় সহায় সম্পদ হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। ভিটামাটি হারিয়ে তারা বর্তমানে আশ্রয়হীন অবস্থায় আছে। মা একমাত্র সম্বল সাজ্জাদকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ অবস্থায় তিনি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন হয়তো আপনার একটি টাকা (দান) আল্লাহর রহমতে চার বছরের সাজ্জাদের জীবন বাঁচাতে পারে। সাহায্য পাঠনোর ঠিকানা সরাসরি বঙ্গবন্ধু মেডিকেল অথবা হিসাব নং-২০২৬২৩৫ সোনালী ব্যাংক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর। (The Daily Amardesh / 19 June)
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




